Wednesday, January 10, 2018

৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট




#বাংলাদেশ_বিষয়াবলি:
১। বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? - ব্র্যাক অন্বেষা
২। বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয়? - International Tribunal for the Law of the Sea
৩। বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে - চীন থেকে
৪। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন - এ এইচ এম কামরুজ্জামান
৫। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল - বাঙালী জাতীয়তাবাদ
৬। ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না - নবাব স্যার সলিমুল্লাহ
৭। জুম চাষ হয় - খাগড়াছড়িতে
৮। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক - রাঙামাটিতে জেলায়
৯। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় - ১৯৭৪ সালে
১০। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান - নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
১১। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক - বাংলাদেশ কৃষি ব্যাংক
১২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে - ধারা ২৭
১৩। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) - ৩১ জন ; [৩০জন]
১৪। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা - ৭.৪%
১৫। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল - ৬.০%
১৬। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় - প্রাকৃতিক গ্যাস
১৭। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা - চট্টগ্রাম
১৮। নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন - বাবর
১৯। ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের - ফেব্রুয়ারিতে
২০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল - ৫ বছর.
২১। দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে - কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
২২। কোনটি স্থানীয় সরকার নয় - পল্লী বিদ্যুৎ
২৩। আইন প্রণয়নের ক্ষমতা - জাতীয় সংসদের
২৪। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- সুশীল সমাজ
২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স - ৩৫ বছর
২৬। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় - ১৫ ভাগে
২৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন - মুশফিক
২৮। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব - রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
২৯। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে - ৩ টি
৩০। পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় - ১৯৯৭

#বিজ্ঞান

৩১। মা এর রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত? - জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে
৩২। ডেঙ্গু রোগ ছড়ায় - Aedes aegypti মশা
৩৩। বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - স্ট্রাটোস্ফিয়ার
৩৪। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত - ক্রোমাটিন বস্তু
৩৫। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? - পারকিনসন
৩৬। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? - নিপা পাম
৩৭। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? - ট্রপোমন্ডল
৩৮। পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভ ধারন করে? - ০.৬৮%
৩৯। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলে - এপিকালচার
৪০। স্টিফেন হকিন্স একজন - পদার্থবিদ
৪১। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো - মিথেন গ্যাস
৪২। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস - সমুদ্রের ঢেউ
৪৩। কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয় - কার্বন ডাই-অক্সাইড
৪৪। বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারের কম্প্রেসরে ব্যবহার করা হয় - ট্রাইক্লোরোট্রাইফ্লোরো ইথেন
৪৫। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় - গামা রেস
.
#বাংলা
.
৪৬। 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম- প্রমথ চৌধুরী
৪৭। মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি - অনুবাদ নাটক
৪৮। চন্দ্ররা চরিত্রের স্রষ্টা - রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন - সঞ্জয় ভট্টাচার্য
৫০। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন - রামরাম বসু
৫১। কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়- ১৮৬১
৫২। Null and Void এর বাংলা পরিভাষা কোনটি - বাতিল
৫৩।কোনটি শুদ্ধ বানান - স্বায়ত্ত্বশাসন
৫৪। গিন্নি কোন শ্রেণির শব্দ – অর্ধতৎসম
৫৫। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি - শ্রুৎ + ধা + অ+ আ
৫৬। পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ - তৎপুরুষ
৫৭। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি - অর্ক
৫৮। 'হ্ম' যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ+ম
৫৯। 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি - সদ্যঃ+ জাত
৬০। ব্যক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি - গূঢ়
৬১। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি - মোড়ক
৬২।কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি
৬৩। গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত - নাট গীতি
৬৪। সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত - চর্যাপদ
৬৫। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন - চট্রগ্রাম
৬৬। চন্দ্রাবতী কি? - কাব্য
৬৭। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন - মিথিলা
৬৮। কোনটি বিদ্যাসাগরের আত্নজীবনীমূলক লেখা - আত্মচরিত
৬৯। বেগম রোকেয়া সাখওয়ার হোসেনের 'মতিচূর' কোন ধরনের রচনা - প্রবন্ধ
৭০। কোনটি জসীম উদ্দিনের রচনা - ঠাকুরবাড়ির আঙিনা
৭১। কোন শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ
৭২। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে - একত্রিত
৭৩। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধবনি কয়টি - ৭ টি
৭৪। 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ - তুর্কি শব্দ
৭৫। 'আমার ঘরের চাবি' গানটির রচিয়তা কে? - লালন শাহ
৭৬। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি - বন্দী শিবির থেকে।
৭৭। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস
৭৮। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন নাটক' প্রথম কোথা থেকে
প্রকাশিত হয় - ঢাকা
৭৯। কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ - শেষলেখা
৮০। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? - হুমায়ুন কবির
.
#নৈতিকতা_মূল্যবোধ_ও_সুশাসন
.
৮১। জিরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? - যুক্তরাজ্য
৮২। মূল্যবোধ পরীক্ষা করে - উপরের সবগুলো
৮৩। গোল্ডেন মিন হলো - দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা
৮৪। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে - মূল্যবোধের শিক্ষা থেকে
৮৫। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে - জবাবদিহিতা
৮৬। নিন্মের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? - শাসন প্রক্রিয়া ও উন্নয়ন
৮৭। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? - নৈতিক শাসন
৮৮। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? - প্রতীক
৮৯। কোন বছর UNDP সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? - ১৯৯৭
৯০। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভত তার অর্থ - সর্বজনীন
.
#COMPUTER
.
৯১। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? - TCP/IP
৯২। কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে - @
৯৩। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? - উইকিপিডিয়া
৯৪। 10101111 এর 1's Complement কোনটি? - 01010000
৯৫। কোন ধরনের bus ব্যবহৃত হয় না - dat bus
৯৬। ROM ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি? - irmware
৯৭। একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 হয়। এই গেটটি - NAND
৯৮। কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম - MS DOS
৯৯। ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় - ডিস্কের ফাইলগুলোকে পূনর্বিন্যস্ত করতে
১০০। কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? - google.com
১০১। কম্পিউটার নেটওয়ার্কে OST মডেমের স্তর কয়টি? - ৭
১০২। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? - অপটিকাল ফাইবার
১০৩। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি? - POP3
১০৪। কোনটি সঠিক নয়? - A.A'=1
১০৫। এক Word কত বিট বিশিষ্ট হয়? - ৮
.
#ENGLISH
.
১০৬। Select the correctly spelt word. Answer: heterogeneous
১০৭। 'Among' is a preposition that is used when____people are involved. Answer: more than two
১০৮। Which period is known as the “The golden age of English literature”? Answer: The Elizabethan age
১০৯। Which one is the correct indirect narration?
'Why have you beaten my dog' he said to me.
Answer: He demanded of me why I had beaten his dog.
১১০। Which word is closest in meaning to “Franchise”? Answer: Privilege
১১১। ‘Once in a blue moon’ means. Answer: very rarely.
১১২। ‘Jacobean Period’ of English Literature refers to. Answer: 1603-1625.
১১৩। A '#retired' officer lives next door. Here the underlined word is used as a/an. Answer: participle.
১১৪। Choose the appropriate preposition in the blank of the following sentence:
Eight men were concerned____the plot. Answer: with
১১৫। Fill in the gap with the right tense:
When the water____it turns into ice. Answer: freezes
১১৬। Which one is the correct antonym of ‘frugal’? Answer: spendthrift
১১৭। Choose the meaning of the idiom:
'Take the bull by the horse’ means. Answer: To challenge the enemy with courage
১১৮। Fill in the blank with the correct quantifier:
I still have ___ money. Answer: a little
১১৯। Select the right compound structure of the sentence:
“Though he is poor, he is honest”.
Answer: He is poor but honest
১২০। Where do the following lines occur in?
“Alone, alone, all, all alone….”
Answer: The Rime of the Ancient Mariner.
১২১। “For God’s sake hold your tongue and let me love”. The line is written by-
Answer: John Donne
১২২। Fill in the blank:
Tourists____their reservations well in advance if they want to fly to Cox’s Bazar.
Answer: had better get
১২৩। The sun went '#down'. The underlined word used here as a/an:
Answer: adverb
১২৪। Who is the author of ‘Man and Superman’.
Answer: G.B. Shaw
১২৫। The most famous satirist in English literature is—Answer: Jonathan Swift
১২৬। What is the plural form of the word ‘louse’? Answer: lice
১২৭। Choose the correct sentence.
Answer: He refrained from taking any drastic action.
১২৮। Which one of the following words is in singular form? Answer: radius
১২৯। Identity the right Passive voice of “It is impossible to do this.”
Answer: This can't be done.
১৩০। Of the following authors, Who wrote as epic?
Answer: John Milton
১৩১। The literary term ‘euphemism’ means.
Answer: wise saying
১৩২। Mutton is a/an:
Answer: Material noun
১৩৩। '#Reading' is an excellent habit. The underlined word is a/an:
Answer: Gerund
১৩৪। Which of the following words is an example of a distributive pronoun.
Answer: either
১৩৫। Who is not Victorian poet?
Answer: Alexander Pope
১৩৬। A speech of too many words is called-
Answer: A verbose speech
১৩৭। ‘Strike while the iron is hot’ is an example of-
Answer: Adverbial clause
১৩৮। The play ‘The Spanish Tragedy’ is written by-
Answer: Thomas Kyd
১৩৯। Famous Indian famous novelist.
Answer: R. K. Narayan
১৪০। The word ‘Panegyric’ means.
Answer: elaborate praise.
.
#আন্তর্জাতিক_বিষয়াবলি
.
১৪১। 'Imperialism is the highest stage of capitalism' বইটি কার লেখা - ভি.আই.লেনিন
১৪২। প্রাকৃতিক আইনের উদ্ভব হয়:
- থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
১৪৩। ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলী নের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? - মন্ট্রিল প্রটোকল
১৪৪। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - কাতারে
১৪৫। ইসলামী সহযোগীতা সংস্থা (ও.আই.সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে - ৩ (আরবি+ইংরেজি+ফ্রেন্স)
১৪৬। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হলো - নব্য মার্কসবাদ
১৪৭। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) এর জনপ্রিয় নাম কি - তারকা যুদ্ধ
১৪৮। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্হিত দেশকে বলা হয় - বাফার রাষ্ট্র
১৪৯। পিংপং এর অর্থ হচ্ছে - টেবিল টেনিস
১৫০। বেল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ এর প্রস্তাব করেছে - চীন
১৫১। কোনটি জাতিসংঘের সহযোগী সদস্য নয় - ASEAN (আশিয়ান)
১৫২। সার্কের সদরদপ্তর কোথায়? - কাঠমাণ্ডু
১৫৩। ১৯৯৫ সালটিকে কোন সংস্থার গোল্ডেন জুবেলি হিসেবে পালিত হচ্ছে - জাতিসংঘ
১৫৪। নিম্মের কোন কার্যক্রমের সাথে অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল যুক্ত? - মানবাধিকার সংগঠন
১৫৫। UNHCR সদরদপ্তর কোথায়? - জেনেভা
১৫৬। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? - ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১৫৭। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক #জাতি অংশগ্রহন করে - ১৬৮ [১৯৬টি দেশ]
১৫৮। মায়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে
১৫৯। গুয়াম এর গভর্নরের নাম হচ্ছে - এ্যডি ক্যালভো
১৬০। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন - ভি.আই.লেলিন


#ভূগোল_পরিবেশ_ও_জলবায়ু

১৭৬। 'পলল পাখা' জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে - পাহাড়ের পাদদেশে
১৭৭। "সেন্দাই-ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০" হচ্ছে একটি - জাপানের উন্নয়ন কৌশল
১৭৮। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? - তুন্দ্রা
১৭৯। কোনটি জলবায়ুর উপাদান নয়? - সমুদ্রস্রোত
১৮০। নিচের কোন ভৌগোলিক এলাকাটি 'রামসার সাইট' হিসেবে স্বীকৃত? -টাঙ্গুয়ার হাওড়
১৮১। কোনটি জলজ আবহাওয়াজনিত দূর্যোগ নয়? - ভূমিকম্প
১৮২। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পূরাতন ভূমিরূপ গঠিত হয় - টারশিয়ারী যুগে
১৮৩। বাংলাদেশের এফ.সি.ডি.আই প্রকল্পের উদ্দেশ্য - উপরের তিনটি (ক,খ,গ) >>বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন,পানি সেচ।
১৮৪। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? - ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১৮৫। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? - গাজীপুর

 


Joydebpur to Dhaka Train Schedule



Type: TR<space>Train No and Send To 16318 To Track Your Train









Mail/Express Trains From Joydebpur 

 

Monday, January 8, 2018

For emergency, dial 999


Phrase & idiom



In lieu of ➫ পরিবর্তে
In regard to ➫ সম্পর্কে
In spite of ➫ সত্তেও
In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
Instead of ➫ পরিবর্তে
In view of ➫ বিবেচনায়
In the event of ➫ ঘটলে
In the long run ➫ পরিণামে
In vogue ➫ চলতি , হালফ্যাশন
Jack of all trads ➫ সবজান্তা
Know no bounds ➫ সীমা না থাকা
Lion’s share ➫ সিংহভাগ
Nook and corner ➫ আনাচ কানাচ
Near and dear ➫ অন্তরঙ্গ
Now and again , now and then ➫ মাঝে মাঝে , থেকে থেকে
Null and void ➫ বাতিল
Off and on ➫ সময় সময়
Of late ➫ সম্প্রতি , আধুনা
Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই না ) –
Of no avail ➫ নিষ্ফল
On the brink of , on the verge of ➫ শেষ সীমায়
On the contrary ➫ পক্ষান্তরে
Out of date ➫ অপ্রচলিত
Over and above ➫ অধিকন্তু
Creature comforts ➫ পার্থিব আরাম
Crying need ➫ জরুরী প্রয়োজন
Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
Dark horse ➫ অপরিচিত
Dead against ➫ তীব্র বিরোধী
Dead language ➫ যে ভাষা এখন অপ্রচলিত                                                Dead letter ➫ অচল নিয়ম
Dead of night ➫ মধ্য রাত্রী
Dog’s chance ➫ ক্ষীণ আশা
Face value ➫ বহিরাঙ্গের চেহারা
Far and wide ➫ সর্বত্র
Fight shy ➫ এড়িয়ে চলা
Fish in a troubled water ➫ এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া
Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি উপভোগ
A B C ➫ প্রাথমিক জ্ঞান
Acid test ➫ অগ্নি পরীক্ষা
Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের ছিটা
All but ➫ প্রায়
All moonshine ➫ অবান্তর কথা বা চিন্তা
Apple of one’s eye ➫ চোখের মণি
Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
As it were ➫ যেন
As usual ➫ যথারীতি
At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
At large ➫ স্বাধীনভাবে
At least ➫ অন্ততঃ
At one’s finger ends ➫ নখদর্পণে
At one’s heels ➫ পাছে পাছে
At one’s own will ➫ খুশি মতো
Bad blood ➫ বিদ্বেষ
Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
Behind the screen/Curtain ➫ পর্দার আড়ালে
Between two fires ➫ উভয় সঙ্কট
Bid fair ➫ ভালো কিছু আশা করা
Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয় ব্যক্তি
Birds of a feather ➫ একরকম স্বভাবের লোক
Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা

Saturday, January 6, 2018

মুসলিম রাষ্ট্র বিষয়ক তথ্য



১) পৃথিবীর মোট রাষ্ট্র = ২২৮টি।

২) পৃথিবীর স্বাধীন রাষ্ট্র = ১৯৬টি।

৩) পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র = ৬৫টি।

৪) OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র= ৫৭টি।

৫) সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র = ‘কসোভা’ (ইউরোপ)।

৬) পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার = ২৬%।

৭) পৃথিবীর মুসলিম জনসংখ্যা = ১৪২কোটি।

৮) পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার = ২৩.১৮% ।

৯) জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র = ইন্দোনেশিয়া।

১০) জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র = মালদ্বীপ।

১১) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর = করাচী (পাকিস্তান)।

১২) মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি মুসলমান বাস করে = ভারতে (১৬%)

১৩) মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হার:

– এশিয়া- ২৪%

– ইউরোপ- ১%

– আফ্রিকা- ৫৯%

– উত্তর আমেরিকা- ১.৫%

– দক্ষিণ আমেরিকা- ০.৫০%


Wednesday, January 3, 2018

বৈকাল হ্রদ


বিশ্বের সবচেয়ে প্রাচীন আর গভীরতম সুপেয় পানির হ্রদ বৈকাল। আয়তনের দিক থেকেও এটি বৃহত্তম। এই হ্রদের অবস্থান রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায়। প্রকৃতির অনন্য সৃষ্টি এই বৈকাল হ্রদকে ১৯৯৬ সালের ডিসেম্বরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেসকো।


আসুন জেনে নিই, বিস্ময়কর এই হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।


১. ভৌগোলিকভাবে রাশিয়ায় বৈকাল হ্রদের জলসীমা গড়িয়েছে সাইবেরিয়ার ইর্কুৎস্ক অঞ্চল ও বুরিয়াতিয়া প্রজাতন্ত্র পর্যন্ত। এটি দৈর্ঘ্যে ৬৩৬ কিলোমিটার ও চওড়ায় সর্বোচ্চ ৮১ কিলোমিটার। রুশদের কাছে বৈকাল ‘সাইবেরিয়ার মুক্তা’ নামে পরিচিত।

২. রাশিয়ায় প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বৈকাল দিবস হিসেবে পালন করা হয়। এ সময় সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩. বৈকাল হ্রদ ও এর আশপাশের অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ। বৈকালের তলদেশে বছরে কয়েক শ ভূমিকম্প হয়। তবে এর অধিকাংশই মৃদু ভূমিকম্প।

৪. বৈকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা ১ হাজার ৬৪২ মিটার নিশ্চিত করতে গবেষকেরা ২০০২ সালে হ্রদের ১৩ লাখ ১২ হাজার ৭৮৮টি স্থানে জরিপ কার্যক্রম পরিচালনা করেন।

৫. স্বচ্ছ পানির হ্রদ হিসেবেও বিশ্বজুড়ে বৈকালের পরিচিতি রয়েছে। বৈকালের পানি এতটাই স্বচ্ছ যে এর উপরিভাগ থেকে হ্রদের তলদেশের সর্বোচ্চ ৪০ মিটার পর্যন্ত খালি চোখে দেখা যায়।

৬. পৃথিবীর ১৯ ভাগ বিশুদ্ধ পানি এই হ্রদে রয়েছে। বৈকালে পানি রয়েছে ২৩ হাজার কিউবিক কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের সব কটি বড় হ্রদের মোট পানির চেয়ে বেশি।

৭. বৈকাল হ্রদের উপরিভাগের আয়তন হচ্ছে প্রায় ৩২ হাজার বর্গকিলোমিটার। বলা হয়ে থাকে, আর্মেনিয়া, আলবেনিয়া বা মাল্টার মতো দেশ অনায়াসে বৈকালের আয়তনে স্থানান্তর করা যাবে।

৮. শীতকালে হ্রদের পানি বরফের আস্তরণে ঢেকে যায়, বরফের স্তরগুলো এতই পুরু থাকে যে প্রাইভেট কার বা মাঝারি ধরনের গাড়ি নিয়ে বৈকালের বুকে ঘুরে বেড়ানো যায়। চাইলে তখন বৈকালের বুক আইস স্কেটিংও করতে পারবেন।

৯. অন্তত ৩৬০টি নদীর পানি এসে বৈকালে পড়েছে, এর মধ্যে সবচেয়ে বড় নদী সেলেঙ্গার উৎপত্তি হচ্ছে মঙ্গোলিয়ায়, যার দৈর্ঘ্য ১০২৪ কিলোমিটার। অন্যদিকে, শুধু আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয়।

১০. ছোট-বড় মিলিয়ে বৈকালে রয়েছে ৩০টি দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপটি ওলখন, যার অবস্থান বৈকালের একদম প্রাণকেন্দ্রে। দ্বীপটি লম্বায় ৭১ দশমিক ৭ কিলোমিটার আর চওড়ায় ১৪ কিলোমিটার। বৈকালের অন্যান্য দ্বীপের চেয়ে এই দ্বীপেই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। এই দ্বীপের স্থায়ী বাসিন্দাদের সংখ্যা প্রায় দুই হাজার।


তথ্যসূত্র: প্রো বইকাল ডট রু ও রাসিস্কায়া গাজেতা

কাবার দরজায় কী লেখা আছে

  কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জ...